বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

তিরুপতিতে ওষুধ কারখানায় বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত্য়ু ৫ কর্মীর

03 October, 2026 3:01 PM UTSAB RC
শেয়ার করুন

তিরুপতি: ওষুধ কারখানায় বয়লার বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটির একটি SEZ এলাকায়। জানা গিয়েছে, টিআইএল হেল্‌থকেয়ার একটি বেসরকারি ওষুধ কারখানা। এই কারখানায় ওষুধের ট্যাবলেট তৈরি হয়। বিস্ফোরণের পর আগুনে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন কর্মী।

প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় কারখানায় রাতের শিফ্টের কর্মীরা কাজ করছিলেন। বিস্ফোরণের পরই কারখানার একটা বড় অংশে আগুন ধরে যায়। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন কর্মীরা। খবর পেয়ে পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ভিতরে আটকে থাকা কর্মীদের উদ্ধার করেন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

বিস্ফোরণের কারণও এখনও স্পষ্ট নয়। কারখানার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আধিকারিকেরা তদন্ত করে দেখবেন এই ঘটনার পিছনে কারণটা কী। যান্ত্রিক গোলযোগ, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির মতো অনেক কারণ থাকতে পারে।’’ মৃতদের সবার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, মৃতের সংখ্যা নিয়েও প্রশ্ন রয়েছে। উদ্ধারকাজ ও চিকিৎসা শেষ হওয়ার পর এ নিয়ে স্পষ্ট তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের শিক্ষা ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ এক্স-এ এক পোস্টে পাঁচ কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয়, সে জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘সরকার সব রকম ভাবে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করবে।’’

প্রতিবেদন

UTSAB RC