বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভোট প্রচারের লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর

29 September, 2026 7:41 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বেলডাঙা: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের মিছিলে প্রচার গাড়ির ছুড়ে দেওয়া লজেন্স কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার এক শিশু। বেলডাঙার রেজিনগর এলাকায় প্রচার গাড়ি থেকে নেতাদের ছুড়ে দেওয়া লজেন্স কুড়োতে গিয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুর নাম জশমিনা খাতুন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বেলডাঙায় ঋতব্রতপন্থী শিবিরের একটি প্রচার মিছিল চলছিল। দলীয় প্রার্থী শফিউজ্জামান শেখের হয়ে প্রচার চলছিল।

মিছিলের প্রচার গাড়ি থেকে মিছরি ও লজেন্স ছুড়ে দেওয়া হচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়া ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুদের আকৃষ্ট করতেই মূলত এই ব্যবস্থা করা হয়েছিল। সেই লজেন্স তোলার জন্য দৌড়ে যায় ছোট্ট জশমিনা। কিন্তু লজেন্স কুড়োতে গিয়ে হঠাৎই ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পা পিছলে মাটিতে পড়ে যায় সে। গুরুতর আঘাত লাগে তার মাথায়। কলকাতায় এনআরএস হাসপাতালে ভর্তি করার পর টানা কয়েক দিন চিকিৎসা চললেও তার উন্নতি হয়নি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরেও মঙ্গলবার মৃত্যু হয় জশমিনার। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির মা-বাবা ও আত্মীয়স্বজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক দলের দায়িত্বজ্ঞানহীন প্রচার পদ্ধতির কারণেই এই মর্মান্তিক পরিণতি। চলন্ত প্রচার গাড়ি থেকে লজেন্স দেওয়ার মতো বিপজ্জনক প্রচারের জন্যই এই দুর্ঘটনা। এনআরএস হাসপাতালেই ময়নাতদন্ত হয় শিশুটির। তারপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। দেহ নিয়ে বহরমপুরের উদ্দেশে রওনা হয় মৃত শিশুটির পরিবার। তাদের অভিযোগ, যে দলের প্রচারে এমন ঘটনা ঘটল, তাদের তরফে কোনও যোগাযোগ করা হয়নি।

প্রতিবেদন

Lopa Bhowmik