বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

সই জাল মামলায় নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ অভিষেককে

17 August, 2026 2:13 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

কলকাতা: বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বাছাইয়ের অভিযোগের মামলায় আপাতত স্বস্তি কালীঘাট তৃণমুলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে আগামী নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

অভিযোগ, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের জন্য তৃণমূল বিধায়কদের নামে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়। সেই ঘটনায় তদন্ত শুরু করে সিআইডি। মামলায় অভিষেকের নামও উঠে আসে। এর আগে তাঁকে ভবানী ভবনে হাজির হয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল।

এই মামলাতেই অভিষেকের বিরুদ্ধে গ্রেফতার-সহ কোনও কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই অন্তর্বর্তী সুরক্ষাই এবার নভেম্বর পর্যন্ত বহাল থাকল। তবে আদালতের স্পষ্ট নির্দেশ, তদন্তের প্রয়োজনে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে তাঁকে।

অর্থাৎ রক্ষাকবচ মিললেও তদন্ত থেকে অব্যাহতি নয়। মামলার তদন্ত নিজের গতিতেই চলবে। আগামী নভেম্বরের শুনানিতে পরবর্তী নির্দেশ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।

প্রতিবেদন

Sumantra Mukherjee