বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মহানন্দা থেকে উদ্ধার দুই ছাত্রের দেহ, শোকের ছায়া ফুলবাড়িতে

15 September, 2026 1:53 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: ফুলবাড়ির মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকেলে দুর্ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ মিটার দূরে মহানন্দা নদী থেকে উদ্ধার করা হয় তাঁদের মৃতদেহ। খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দুই পরিবারের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায় তিন ছাত্র স্নান করতে নামেন। এরপর দুই ছাত্র তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিখোঁজ ছাত্রদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়। বিভিন্নভাবে তল্লাশি চালানো হয়।
অবশেষে রবিবার বিকেলে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নদীর জল থেকে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।দুটি মৃতদেহ উদ্ধারের পর পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik