বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

কেন দল ছাড়লেন, কারণ জানাতে আরও ২১ দিন সময় পেলেন সুদীপ-কাকলিরা

03 September, 2026 4:18 PM UTSAB RC
শেয়ার করুন

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস ত্যাগ করে NCPI-তে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদদের ভবিষ্যত কী? কেন তাঁরা দল ছাড়লেন? জবাবদিহি দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের আরও ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা। দলত্যাগ বিরোধী আইনে বিদ্রোহী সাংসদদের পদ খারিজ করার  আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নোটিসের উত্তর দিতে বাড়তি সময় দেওয়া হোক, এই আবেদন করেন বিদ্রোহী সাংসদরা। বৃহস্পতিবার স্পিকার ওম বিড়লার দপ্তর থেকে সেই অনুমোদন দেওয়া হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পর লোকসভার সচিবালয়ে গত 26 অগাস্ট সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদাররা তৃণমূলে ছেড়ে আসে ২১ জন সাংসদকে নোটিস পাঠায় লোকসভার সচিবালয়। প্রাথমিকভাবে সেই মেয়াদ গত মঙ্গলবারই শেষ হয়ে যায়। শুক্রবার মথুরাপুরের এনসিপিআই সাংসদ বাপি হালদার নিশ্চিত করেন যে, তাঁদের আবেদন গ্রহণ করে আগামী তিন সপ্তাহের জন্য মেয়াদ বৃদ্ধি করেছে লোকসভা সচিবালয়।

লোকসভার খাতায়কলমে এখনও তৃণমূলের সাংসদ হিসেবে নাম নথিভুক্ত আছে 20 জন সাংসদের। তবে বিজেপির নেতৃত্বাধীন NDA-এর গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন।এমনকী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়েও বৈঠক সেরেছেন তাঁরা। এবার জবাব দেওয়ার বাড়তি সময়ও পেলেন সুদীপ-কাকলিরা। এই প্রেক্ষিতে সুদীপ-কাকলিদের তড়িঘড়ি পদ খারিজের দাবিতে স্পিকারের পাশাপাশি সুপ্রিম কোর্টেও আবেদন করেন অভিষেক বন্দ্যোপধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনের ডিভিশন বেঞ্চে লোকসভার স্পিকারর বিলম্বিত ভূমিকা নিয়ে রিট পিটিশনও দাখিল করেছেন তিনি।

প্রতিবেদন

UTSAB RC