বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

ট্রয় ট্রেন বিপর্যয়, আহত ৭

02 September, 2026 2:36 PM Lopa Bhowmik
শেয়ার করুন

দার্জিলিং:‌ শৈলশহরে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনের লোকো শেডে দুর্ঘটনা। বুধবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আচমকাই শেডের কাঠের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় শেডের ভেতরে কাজ করছিলেন বেশ কয়েকজন রেলকর্মী। ছাদটি ভেঙে সরাসরি তাঁদের ওপর পড়ে। ঘটনায় ৭ জন লোকো শেড কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের সকলকেই চিকিৎসার জন্য দার্জিলিংয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ ছাদ ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন অন্যান্য রেলকর্মীরা। আসে পুলিশ। ছুটে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। ইঞ্জিনের শেডের নীচে আটকে পড়া রেলকর্মীদের উদ্ধারের কাজ শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়। এদিন সকাল থেকেই পাহাড়ে বৃষ্টি চলছে। ঘটনার সময় আশেপাশে বেশ কয়েকজন পর্যটকও ছিলেন। তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। কী কারণে আচমকা কাঠের ছাদটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনের লোকো শেডের পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়েও। রেলের পক্ষ থেকে শুরু হয়েছে মেরামতির কাজ। এ প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরি জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নাগাড়ে বৃষ্টি চলছে পাহাড়ে। তারমধ্যেই সকালে লোকো শেডের একাংশ ভেঙে পড়ে। রেলকর্মী এবং স্থানীয়েরা তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
১৮৮১–র ৪ জুলাই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে  যাত্রা শুরু করে। সেই কারণে ৪ জুলাই দিনটিকে সরকারি স্তরে ‘‌টয় ট্রেন দিবস’‌ হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। তার মধ্যে এই বিপর্যয়ে কার্যত অস্বস্তিতে হিমালয়ান রেলওয়ে। ‌

প্রতিবেদন

Lopa Bhowmik