বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

শিলিগুড়িতে কালীপুজোর আকর্ষণ নৈহাটির আদলে বড়মার আরাধনা

28 October, 2026 4:23 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: নৈহাটির বিখ্যাত বড়মার পুজোর অনুপ্রেরণায় শিলিগুড়ির হায়দরপাড়ায় মহামায়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবারও জমজমাট বড়মার আরাধনা। ক্লাবটিতে চতুর্থবারের জন্য আয়োজিত এই পুজো এখন শহরের গণ্ডি ছাড়িয়ে এক বৃহত্তর উৎসবে রূপ নিয়েছে। এই আয়োজনের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় ২৮ ফুট উচ্চতার এক সুবিশাল প্রতিমা, যা দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান।

উদ্যোক্তারা জানিয়েছেন, পার্শ্ববর্তী রাজ্য অসম ও বিহার এমনকী প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান থেকেও বহু দর্শনার্থী ও ভক্ত এই বিশাল প্রতিমা দর্শনে আসেন। প্রথাগত মন্ত্রোচ্চারণ, নিষ্ঠাভরে পুজো এবং ঢাকের বাদ্যির তালে গোটা প্রাঙ্গণে এক ভক্তিঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাত্র চার বছর আগে শুরু হওয়া এই উদ্যোগ স্থানীয় মানুষের ধর্মীয় আবেগ ও উন্মাদনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই পুজো শিলিগুড়ির কালীপুজোকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

প্রতিবেদন

Sandipan Saha