বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

বিপুল বিনিয়োগ AI–তে! ভারত সহ বিশ্বজুড়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রকল্প মাইক্রোসফটের

27 October, 2026 2:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

 

নিউ ইয়র্ক:‌ AI-এর ওপর ভরসা বাড়াচ্ছে টেক জায়ান্ট সংস্থা মাইক্রোসফট। ভারত-–সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০ হাজার কর্মীর চাকরি যেতে চলেছে। যদিও এই কর্মী সংকোচনকে মোটেই ‘‌ছাঁটাই’‌ বলতে রাজি নয় মাইক্রোসফট। বরং কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার ব্যবস্থা চালু করেছে এই সংস্থা। জানা যাচ্ছে, যে পরিমাণ কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার কথা জানানো হয়েছে সেই সংখ্যাটা সংস্থার মোট কর্মী সংখ্যার এক–চতুর্থাংশের বেশি। মনে করা হচ্ছে, ব্যায় সংকোচন এবং কৃত্তিম বুদ্ধিমত্তার ওপর আস্থা বাড়াতেই মাইক্রোসফটের এই সিদ্ধান্ত। একই সঙ্গে বিনিয়োগ বাড়ানো হতে চলেছে এআই–এ।
বিশ্বের অন্যান্য টেক জায়ান্টের মতোও এআই ডেটা সেন্টার এবং চিপের ক্ষেত্রে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুধুমাত্র চলতি বছরেই মাইক্রোসফটের তরফে ১৭৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত জুলাই মাসেই ৪,৮০০ চাকরি ছাঁটাইয়ের কথা জানিয়েছিল মাইক্রোসফট। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে বড় অঙ্কের বিনিয়োগের পরে এক্সবক্স গেমিং ব্যবসার কাঠামো বদল এবং পাঁচটি স্টুডিও পর্যন্ত বিক্রি বা হস্তান্তরেরও ঘোষণা কর হয়েছিল। এর আগে আমেরিকার প্রায় ৯,০০০ কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। এবার জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য সেই প্রস্তাব কার্যকর হবে। অন্যদিকে অতীতের স্বেচ্ছাবসর কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতেই এবারের প্রস্তাবনা তৈরি করা হয়েছে।
মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, স্বেচ্ছায় চাকরি ছাড়ার এই বিশেষ কর্মসূচি ভারত, আমেরিকা, ব্রিটেন ও কানাডায় প্রযোজ্য হবে। এই পরিকল্পনার আওতায় নির্দিষ্ট কিছু টিমের লেভেল ৭০ বা তার নিচের যোগ্য কর্মীরা চাকরি ছাড়ার সুযোগ পাবেন। একটি সংবাদ সংস্থা জানিয়েছে, পরিকল্পনাটি কোম্পানির এআই এক্সপেরিয়েন্স, কোপাইলট, ফিন্যান্স, হিউম্যান রিসোর্সেস, এক্সবক্স এবং উইন্ডোজ + ডিভাইসেস–সহ একাধিক বিভাগের কর্মীদের জন্য প্রযোজ্য। তবে মার্কেটিং, কমার্শিয়াল বিজনেস এবং সিকিউরিটি টিম এই পরিকল্পনার বাইরে রাখা হয়েছে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যোগ্য কর্মীদের কাছে এই অফারের বিস্তারিত তথ্য পৌঁছে গেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik