বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

দীঘা স্টেশনের ২ কিমি আগে আটকে গেল তাম্রলিপ্ত এক্সপ্রেস, বিপাকে যাত্রীরা

28 October, 2026 1:55 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, তমলুক:‌ দীঘা স্টেশনে ঢোকার আগেই আটকে গেল তাম্রলিপ্ত এক্সপ্রেস। জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের করণে ট্রেনের ইঞ্জিনে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। তার ফলেই দাঁড়িয়ে পড়তে হয় ট্রেনটিকে।
বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। ১২৮৫৭ নম্বরের তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা স্টেশন থেকে ২ কিমি আগে আচমকাই আটকে যায়। এরপর ট্রেনটিকে টেনে আনার জন্য কাঁথি থেকে একটি অন্য ইঞ্জিন পাঠানো হয়। জানা গেছে, ইঞ্জিনটি কাঁথি স্টেশনে গিয়ে পৌঁছছে এবং আটকে পড়া ট্রেনের যাত্রীদের ওই ইঞ্জিনের মাধ্যমেই দীঘা নিয়ে যাওয়া হচ্ছে।
তাম্রলিপ্ত এক্সপ্রেসের দাঁড়িয়ে পড়ার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছোন রেল পুলিশের আধিকারিকরা। তাঁরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন। জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক রেল পরিষেবা শুরু করা হবে। এই ঘটনায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। অনেকে ট্রেন থেকে নেমে লাইনের ওপর দিয়ে হাঁটা শুরু করেন। এদিকে রেল সূত্রে খবর, তাম্রলিপ্ত এক্সপ্রেসে আটকে পড়া যাত্রীদের অনেককেই টোটোয় চাপিয়ে দীঘায় পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik