বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

ছবি ঘিরে কেন এত বিতর্ক?‌ কী বলছে অভিনেতা প্রভাসের জন্মছক?‌

27 October, 2026 8:35 PM Lopa Bhowmik
শেয়ার করুন

জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস

অভিনেতা প্রভাসের জন্ম ১৯৭৯ সালের ২৩ অক্টোবর। জন্মছক বিচার করলে দেখা যাচ্ছে জাতকের বর্তমানে শুক্রের মহাদশা এবং শুক্রেরই অন্তর্দশা চলছে। আগামী ২৫-১২–২০২৭ পর্যন্ত এই দশা চলবে। এই দশাতে জাতক বিনোদন ক্ষেত্রে বিশেষ উচ্চ পর্যায়ে পৌঁছবেন। জন্মছক অনুযায়ী আগামী কুড়ি বছর জাতককে বিভিন্ন বাধা অতিক্রম করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে হবে। গত কয়েকদিন ধরে অভিনেতা প্রভাস ভারতীয় সিনেমা ও বিনোদন জগতের শিরোনামে। ‘‌ফৌজি’‌ নামে প্রভাস অভিনীত একটি ছবি বর্তমানে বিতর্কের কেন্দ্র। অভিযোগ উঠেছে, এই ছবিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনাকে বিকৃত করে দেখানো হয়েছে। বিশেষ করে ছবিতে নেতাজি সুভাষ চন্দ্র বোস এবং হিটলারের সাক্ষাৎকারের অংশটি তুমুল বিতর্কের জন্ম দিয়েছে, নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু দাবি করেছেন, ছবির ওই অংশে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদানকে খর্ব করে দেখানো হয়েছে। এই নিয়ে চলছে তুমুল জলঘোলা। মুক্তির আগেই এইসব বিতর্ক প্রশ্নের মুখে দাংড় করিয়েছে ছবিটিকে। কিন্তু প্রভাসের মতো প্রতিভাবান একজন অভিনেতার ছবি ঘিরে কেন এত সমালোচনা?‌ কেন এত বিতর্ক?‌ কী বলছে তাঁর জন্মের রাশিচক্র?‌ অভিনেতার জন্মছক বিচার করলে দেখা যাবে জাতকের মকর লগ্ন। লগ্নের সপ্তম ঘরে মঙ্গল নীচস্থ এবং সে রয়েছে বুধের নক্ষত্রে। মঙ্গল ও বুধের মধ্যে সম্পর্ক একেবারেই সুখকর নয়। এক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি। মঙ্গল হঠাৎ বা আচমকা কোনও ঘটনা ঘটায়। বর্তমান গ্রহসন্নিবেশে দেখা যাচ্ছে মঙ্গল নীচস্থই রয়েছে। এই বিষয়টি শুরু হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে। সেই কারণেই প্রভাসের ছবি ঘিরে ক্রমাগত বাড়ছে বিতর্ক, সমালোচনা। মনে রাখতে হবে এটিই কিন্তু জাতকের বাণিজ্যিক ঘর। অর্থাৎ বাণিজ্যের থেকেই এই বিপত্তি ও বিতর্ক। শুক্র অর্থাৎ বিনোদনের কারক গ্রহ জাতকের কর্মস্থানে স্বক্ষেত্রে রয়েছে। যার প্রতি দৃষ্টি দিয়ে আছে মঙ্গল। সুতরাং, এখানে বাণিজ্যে ও বিনোদন দুটিই সম্পর্কযুক্ত হল এবং তা এই বিতর্কে সঙ্গেই যুক্ত।

আবার দেখা যাচ্ছে গত ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুক্র জাতকের জন্মকালীন অবস্থানে আছে। তাই প্রভাসের ছবি ঘিরে বিতর্ক বিভিন্ন মহলে বেশ সাড়া ফেলেছে। জাতকের কর্মস্থানে রবি নীচস্থ। এর ফলে জাতকের সাময়িক কিছু সময় বিব্রত হওয়ার যোগ রয়েছে। তবে তা একেবারেই দীর্ঘদিনের জন্য দাগ কাটবে না। আরেকটি বিষয় বলে রাখা ভালো, জাতকের আয়ের স্থানের অধিপতি মঙ্গল এবং সপ্তম অর্থাৎ বাণিজ্য স্থানের অধিপতি চন্দ্র পরস্পর স্থান বিনিময় করেছে। এটি একটি বিশেষ শুভ যোগ। যা জাতককে ভবিষ্যতে বাণিজ্য বা বিনোদনের মাধ্যমে প্রভূত অর্থ উপার্জনের পথে নিয়ে যাবে। শুধু জাতককে হঠাৎ করে কোনও হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। অভিনয়ের জন্য চরিত্র বাছার আগে ভালো করে ভাবনা–চিন্তা করা উচিত। নচেৎ মাঝে মধ্যেই বিড়ম্বনায় পড়তে হতে পারে। তবে জাতক লম্বা দৌড়ের ঘোড়া। অর্থাৎ তাঁর অভিনয় জীবন দীর্ঘায়িত হবে। কারণ শনি ও বৃহস্পতি একই ঘরে বসে রয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik