তিন মাসেই ২৯১ কোটি টাকার চিকিৎসা রাজ্য়বাসীর, আয়ুষ্মান ভারতের পরিসংখ্য়ান জানাল রাজ্য়

সংবাদদাতা, কলকাতা: গত ১৬ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। শুরুতেই এখনও পর্যন্ত রাজ্যের মানুষ ২৯১ কোটি টাকার চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এমনই বলছে সরকারি পরিসংখ্যান। থেকেই রাজ্য়ের মানুষ এই কার্ড ব্য়বহার করে সুফল পেল বলে দাবি রাজ্য়ের। আগের সরকারের আমলে রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প একাধিক অনিয়ম এবং বেড না পাওয়ার অভিযোগ তুলতেন রোগীর পরিজনরা। রাজনৈতিক পরিবর্তনের পর কেন্দ্র ও রাজ্যের যৌথ স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালু হওয়ায় চিকিৎসার ক্ষেত্রে নতুন আশা দেখছেন সাধারণ মানুষ।
প্রকল্পে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন, যাঁদের মধ্যে ৪ হাজার ৬০০ জন ভিনরাজ্যে গিয়েও এই প্রকল্পের আওতায় চিকিৎসা করিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পের জন্য কেন্দ্র এখনও পর্যন্ত ৪২৬ কোটি টাকা এবং রাজ্য ২৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে ইতিমধ্যে ৪ কোটি ১৩ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যকার্ড হাতে পেয়েছেন। নতুন কার্ডের জন্য আবেদন করেছেন আরও ১ কোটি ৮০ লক্ষ মানুষ। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর নিজস্ব স্বাস্থ্যবিমা প্রকল্পে আবেদন করেছেন প্রায় আড়াই কোটি মানুষ।
দেশজুড়ে প্রায় ৪০ হাজার হাসপাতালে আয়ুষ্মান ভারতের মাধ্যমে বিনামূল্যে বা নামমাত্র খরচে চিকিৎসা মিলছে, যার মধ্যে পশ্চিমবঙ্গেই নথিভুক্ত হাসপাতালের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০। ২০১৮ সালে নরেন্দ্র মোদির সরকারের উদ্যোগে দেশজুড়ে এই প্রকল্প চালু হলেও পূর্বতন রাজ্য সরকারের আপত্তিতে দীর্ঘদিন তা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি। বর্তমান সরকারের আমলেই তা রাজ্যের মানুষের কাছে পৌঁছে গেল। যার ফলে রাজ্য়ের সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হয়েছে।
