বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

কাঁকসায় বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার ওয়্যারহাউসে বিধ্বংসী আগুন

23 October, 2026 5:17 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর এলাকায় একটি বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার ওয়্যারহাউসে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ওয়্যারহাউসের ভেতরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎই ওই ওয়্যারহাউস থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ওয়্যারহাউসের ভেতরে প্রচুর পরিমাণে ফাইন পলিমার এবং কাঠের গুঁড়ো মজুত থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় গোটা চত্বরে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকার ফলে আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো গোডাউনকে গ্রাস করে ফেলে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলকর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। শুক্রবার সকাল পর্যন্ত একটানা আগুন নেভানোর কাজ চলে। তবে দমকল আধিকারিকদের তৎপরতায় বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। এই অগ্নিকান্ডে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসন। ওয়্যারহাউসের নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে অগ্নিপ্রতিরোধক বন্দোবস্ত ঠিক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদন

Sandipan Saha