বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

এনসিপির সাংসদরা জবাব দিতে ফের সময় চাইলেন স্পিকারের কাছে

22 October, 2026 5:02 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জবাব দেওয়ার জন্য চতুর্থবারের মতো সময় বাড়ানোর আবেদন জানালেন কাকলি ঘোষদস্তিদার-সহ তৃণমূলের টিকিটে জয়ী হওয়া ২০ জন সাংসদ। দলবদলের অভিযোগে তাঁদের সাংসদ পদ খারিজের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে এর আগে ২০ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হলেও, সেই সময়ের মধ্যে তাঁরা জবাব জমা দেননি। তাই নতুন আবেদনে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে। তবে স্পিকারের দপ্তর এই আবেদন মঞ্জুর করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
তৃণমূলের টিকিটে জিতে এনসিপিআই-তে যোগদানের অভিযোগে এই সাংসদদের পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে পৃথক ২০টি চিঠি জমা দেওয়া হয়। পাশাপাশি, বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালত সংশ্লিষ্ট সাংসদদের এক মাসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিলেও স্পিকারের জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেয়নি। তবে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে যে, এই পুরো প্রক্রিয়ায় স্পিকারের পদক্ষেপ আদালতের নজরদারিতে থাকবে। বর্তমানে সকলের নজর ৩ নভেম্বরের নতুন সময়সীমার দিকে। স্পিকারের দপ্তর এই আর্জি গ্রহণ করে কি না, সাংসদরা কবে জবাব দেন এবং সর্বোচ্চ আদালতের পরবর্তী নজরদারি ও পর্যবেক্ষণ কী হয়, তার ওপরই এই রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ভবিষ্যৎ নির্ভর করছে সাংসদদের।

প্রতিবেদন

Lopa Bhowmik